উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন উদ্যোক্তা ও উদ্যোক্তা হতে আগ্রহীদের পাশে সরকার সবসময় রয়েছে। তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য পথটা অনেক কঠিন। কিন্তু ইচ্ছাশক্তি থাকলে সবই সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আপনাদের অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তবে সরকার আপনাদের পাশে আছে সহযোগিতা করার জন্য, আপনাদের পথ দেখানোর জন্য। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব।’

তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই ইতোমধ্যে নিজেদের উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে এগিয়ে গেছেন এবং সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি বলেন, ‘দেশের লাখো-কোটি মানুষের আপনাদের প্রয়োজন। এই দেশেরও প্রয়োজন আপনাদের। নিজেদের মেধা, উদ্ভাবনী শক্তি ও পরিশ্রম দিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে।’

অনুষ্ঠানে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থী এবং বিভিন্ন খাতের সফল উদ্যোক্তারা অংশ নেন। সেখানে তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ, স্টার্টআপ ইকোসিস্টেম এবং সম্ভাবনাময় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর