সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের টানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে এসে নেত্রকোনার এক তরুণীকে বিয়ে করেছেন চীনা যুবক ওয়্যাং সুলিন। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. নাজিম উদ্দিনের মেয়ে নাজমিন আক্তার লিজা (২০)। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিন (৩০) পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী। তিনি তার ভাইয়ের সঙ্গে যৌথভাবে চীনে রেস্তোরাঁ পরিচালনা করেন।
পরিবার জানায়, প্রায় দুই মাস আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে লিজা ও ওয়্যাং সুলিনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিষয়টি দুই পরিবারকে জানালে উভয় পক্ষই ইতিবাচক সাড়া দেয়।
প্রেমের টানে গত ১৮ জুলাই চীন থেকে বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান লিজার পরিবারের সদস্যরা। পরে তাকে নিয়ে যাওয়া হয় নেত্রকোনার মোহনগঞ্জে।
এরপর ২১ জুলাই ওয়্যাং সুলিন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং অ্যাফিডেভিটের মাধ্যমে লিজার সঙ্গে বৈধভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আগামী শুক্রবার (৩১ জুলাই) মোহনগঞ্জে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছে কনের পরিবার। এ উপলক্ষে বাড়িতে মঞ্চ নির্মাণের কাজ চলছে এবং আত্মীয়-স্বজনদের মধ্যে দাওয়াতপত্র বিতরণ করা হচ্ছে।
সম্প্রতি চীনে বিদেশি কনেকে কেন্দ্র করে প্রতারণার বিভিন্ন ঘটনা প্রকাশ পাওয়ায় বিষয়টি নিয়ে শুরু থেকেই সতর্ক ছিলেন লিজার পরিবার।
লিজার বাবা মো. নাজিম উদ্দিন বলেন, “ছেলের বাবা-মা ও স্বজনদের সঙ্গে কথা বলার পাশাপাশি আমরা চীনা দূতাবাস থেকেও সব তথ্য যাচাই করেছি। সবকিছু নিশ্চিত হওয়ার পর আত্মীয়-স্বজনের পরামর্শে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বিয়ের অনুষ্ঠান শেষে জামাই চীনে গিয়ে ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে লিজাকে নিয়ে যাবে।”
তিনি আরও জানান, বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকেও অবহিত করা হয়েছিল এবং তিনিও খোঁজখবর নিয়ে সন্তুষ্ট হন।
বিদেশি জামাইয়ের আগমনকে ঘিরে মোহনগঞ্জের দৌলতপুর এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চীনা যুবককে একনজর দেখতে এবং তার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে প্রতিদিনই কনের বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ।
স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, “প্রথমে কিছুটা শঙ্কা থাকলেও পরিবারের পক্ষ থেকে সব তথ্য যাচাই-বাছাই করার পর আর কোনো সন্দেহ নেই। আমরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করি।”
জেএইচএম/কান্ট্রিবিডি
প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম রীতিতে বিয়ে চীনা যুবকের
ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন
মন্তব্য করুন
অনুসরন করুন
সর্বশেষ খবর
প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম রীতিতে বিয়ে চীনা যুবকের
‘সব ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত’— ইসরাইলি সেনাপ্রধান
জাবির প্রক্টরের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জাকির হোসেন
শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়ার আসরে র্যাবের অভিযান, আটক ৮
২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম গড়ার পরিকল্পনা বিসিবির
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটের ৫ উপজেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার ডিএসসিসির নতুন বাজেট ঘোষণা
সকালের মধ্যে ঢাকাসহ ৬০ কিলোমিটার বেগে ১০ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা