কালিহাতীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী তরুণীকে ফুঁসলিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগে আমির হোসেন নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত আমির হোসেন কালিহাতী উপজেলার কুটুরিয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ভুক্তভোগী তরুণী প্লাস্টিকের বোতল কুড়াতে বের হন। এ সময় আমির হোসেন তাকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দা ইয়ার আলী বিষয়টি দেখতে পেয়ে তরুণীর বাবাকে খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের রান্নাঘর থেকে তরুণীকে উদ্ধার করেন।

ঘটনার পর এলাকায় বিষয়টি নিয়ে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ অনুষ্ঠিত হয়। তবে কোনো সমাধান না হওয়ায় গভীর রাতে পরিবারের সদস্য ও এলাকাবাসী অভিযুক্তকে কালিহাতী থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, স্থানীয়দের মাধ্যমে অভিযুক্তকে থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর