মনোহরগঞ্জে ভোরের দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জন, বাস-ট্রাক জব্দ

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১, আহত ১৫

ডেস্ক রিপোর্ট

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলায় যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে উপজেলার নাথেরপেটুয়া এলাকার বিপুলেশ্বর বড়কাচি বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল (৬০) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাচিহাট গ্রামের মৃত নলি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাথেরপেটুয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ১৬ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত সাতজনের মধ্যে মোস্তফা কামালকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক রেকারের মাধ্যমে সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

লালমাই হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted