ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত; যুদ্ধের মধ্যে প্রশাসনিক শূন্যতা কাটাতে জাতীয় কমিটি গঠনের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা উপত্যকার প্রশাসনিক কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে হামাস। সংগঠনটির দাবি, একটি বিকল্প প্রশাসন বা অন্তর্বর্তীকালীন শাসনব্যবস্থার পথ সুগম করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হামাসের এক বিবৃতিতে জানানো হয়, প্রায় দুই দশক আগে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বেসামরিক প্রশাসনের যেসব দায়িত্ব তারা সরাসরি পরিচালনা করে আসছিল, সেগুলো থেকে এখন সরে দাঁড়াচ্ছে সংগঠনটি।

এই পদক্ষেপের মাধ্যমে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ নামে নতুন একটি জাতীয় কমিটির কাছে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের পরিবেশ তৈরি করা হচ্ছে। ইসরাইলের চলমান সামরিক অভিযানের কারণে গাজায় যে প্রশাসনিক ও ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয়েছে, তা মোকাবিলা করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে।

হামাসের এ ঘোষণায় গাজার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, বর্তমান সংকট মোকাবিলায় শুধু এই পদক্ষেপ যথেষ্ট নয়। তবে কেউ কেউ এটিকে ফিলিস্তিনের বিভিন্ন পক্ষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তোলার ইতিবাচক সূচনা হিসেবে দেখছেন।

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে হামাস রাজনৈতিক নমনীয়তা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। নতুন জাতীয় কমিটিকে কার্যকরভাবে কাজ করার সুযোগ করে দিতে এবং একটি সুশৃঙ্খল প্রশাসনিক রূপান্তর নিশ্চিত করতেই সংগঠনটি প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: আল-জাজিরা।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর