অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরীক্ষাটি স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ জুলাই (সোমবার) অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পত্রকোড ২১১৫২১ ও ২১১৫০১-এর পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া এ পরীক্ষা ২৮ জুলাই (মঙ্গলবার) পূর্বনির্ধারিত একই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এই পরিবর্তন ছাড়া অনার্স প্রথম বর্ষ পরীক্ষার অন্যান্য সব পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি অপরিবর্তিত থাকবে।
এছাড়া সংশোধিত সময়সূচি কার্যকর করতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর, সব আঞ্চলিক কেন্দ্র এবং অধিভুক্ত অনার্স কলেজগুলোর অধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।









