নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেলাবো উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক রাফসান আহাম্মেদ রাফিকে (২১) গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ।
সোমবার (৬ জুলাই) রাতে ঢাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (৭ জুলাই) তাকে নরসিংদীর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার রাফসান আহাম্মেদ রাফি বেলাবো উপজেলার বীর বাঘবের গ্রামের মো. আশিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি রাফসান দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।
বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সোমবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে রাফসানকে গ্রেফতার করা হয়েছে। পরদিন তাকে আদালতে পাঠানো হয়েছে।









