বাংলাদেশ ব্যাংকের জাকিরের চুক্তি বাতিল, নতুন ডেপুটি গভর্নর আনিছুর

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে মো. জাকির হোসেন চৌধুরীকে সরিয়ে দিয়েছে সরকার। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৪ মাস আগেই তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া মো. জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তৎকালীন সরকার ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। সেই অনুযায়ী তার মেয়াদ ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত থাকার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ১৪ মাস আগেই বর্তমান সরকার তার চুক্তি বাতিল করেছে।

এদিকে, জাকির হোসেন চৌধুরীর স্থলাভিষিক্ত হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানকে নতুন ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ দায়িত্ব প্রদান করেছে সরকার।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর