বিদেশে বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুর

ডেস্ক রিপোর্ট

বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (৫ জুলাই) বিকেলে বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একসময় বিদেশে নির্যাতনের শিকার হলে বাংলাদেশি প্রবাসীরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ১০টি দেশে বাংলাদেশি কর্মীদের জন্য আইনি সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে আরও সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের ইশতেহারে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে দায়িত্ব গ্রহণের পর থেকে মন্ত্রণালয়ের আওতাধীন ১০৪টি জেনারেল টিটিসি ও ছয়টি মেরিন টিটিসি পরিদর্শন করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের সক্ষমতা মূল্যায়ন করে কোথায় কী ধরনের উন্নয়ন প্রয়োজন, তা নির্ধারণের কাজ চলছে।

বরিশাল টিটিসির সক্ষমতার প্রশংসা করে নুরুল হক নুর বলেন, এখানে ৫৫টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ রয়েছে। তবে সব ট্রেড এখনও চালু হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে বাকি কোর্সগুলোও চালুর উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর