বিশ্বকাপ জিতে স্পেন পাবে ৪৮১ কোটি টাকা, রানার্সআপ আর্জেন্টিনার ৩১৭ কোটি

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতে শুধু ট্রফিই নয়, বিপুল অঙ্কের অর্থও ঘরে তুলেছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়া লা রোজা ফিফার ঘোষিত পুরস্কার কাঠামো অনুযায়ী পাবে প্রায় ৪৮১ কোটি টাকা।

ফাইনালে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার পাবে প্রায় ৩১৭ কোটি টাকা। ফলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পুরস্কারের ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ১৬৪ কোটি টাকা।

এবারের ২০২৬ বিশ্বকাপে ফিফা মোট প্রায় ৬ হাজার ২৫৮ কোটি টাকা পুরস্কার হিসেবে বরাদ্দ রেখেছিল, যা আগের আসরের তুলনায় প্রায় দ্বিগুণ। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত এই আসরে অংশ নেওয়া প্রতিটি দেশই পারফরম্যান্স অনুযায়ী আর্থিক পুরস্কার পেয়েছে।

তৃতীয় স্থান অধিকারী ইংল্যান্ড পেয়েছে প্রায় ২৭৯ কোটি টাকা, আর চতুর্থ হওয়া ফ্রান্সের প্রাপ্তি প্রায় ২৬০ কোটি টাকা।

ফিফার নীতিমালা অনুযায়ী, এই অর্থ সরাসরি সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে পাঠানো হবে। পরে সংশ্লিষ্ট ফেডারেশন নিজেদের নীতিমালা অনুসারে খেলোয়াড়, কোচিং স্টাফ ও দলের অন্যান্য সদস্যদের মধ্যে বোনাস হিসেবে অর্থ বণ্টন করবে। অবশিষ্ট অর্থ দেশের ফুটবল উন্নয়ন, অবকাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যয় করা হবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর