ব্রাইডাল মেকআপ প্রতিযোগিতায় উত্তরবঙ্গে সেরা ‘মুগ্ধ বিউটি মেকওভার’

ঠাকুরগাঁও প্রতিনিধি:

জাতীয় পর্যায়ের ব্রাইডাল মেকআপ প্রতিযোগিতায় উত্তরবঙ্গের মধ্যে টপ-১ এবং সারা দেশের সেরা দশে স্থান অর্জন করেছে ঠাকুরগাঁওয়ের মুগ্ধ বিউটি মেকওভার।

রোববার ঢাকার উত্তরা লেডিস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মুগ্ধ বিউটি মেকওভারের স্বত্বাধিকারী সুমিকে মুকুট পরিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং বেস্ট বিউটি এক্সপার্টের চেয়ারম্যান সূর্য নাসির। অতিথিরা সুমির হাতে সম্মাননা তুলে দেন এবং বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

আয়োজক সূত্রে জানা যায়, বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ সালে দেশের ৬৪ জেলার বিউটিশিয়ানদের অংশগ্রহণে ব্রাইডাল মেকআপ প্রতিযোগিতা শুরু করে। পরবর্তী সময়ে বিভিন্ন ধাপে জেলা ও আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০২৬ সালে ঢাকার উত্তরা লেডিস ক্লাবে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে দেশের বিভিন্ন জেলার নির্বাচিত বিউটিশিয়ানরা অংশ নেন।

চূড়ান্ত পর্বে মুগ্ধ বিউটি মেকওভার সারা দেশের সেরা দশে (টপ-১০) জায়গা করে নেওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে টপ-১ হওয়ার গৌরব অর্জন করে।

এ অর্জনের অনুভূতি প্রকাশ করে মুগ্ধ বিউটি মেকওভারের স্বত্বাধিকারী সুমি বলেন, “এটি শুধু আমার একার অর্জন নয়, আমার পুরো টিমের অর্জন। আমরা সব সময় চেষ্টা করি, আমাদের প্রতিটি গ্রাহক যেন আমাদের সেবায় সন্তুষ্ট থাকেন। সেই লক্ষ্য নিয়েই আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও একইভাবে সেবার মান ধরে রাখতে চাই।”

তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি ঠাকুরগাঁওয়ের বিউটি ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর