লাউতারোর গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা, ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন

বিশ্বকাপের সেমিফাইনালে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের শেষ দিকে এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোলের পর অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

ইংল্যান্ডের বিপক্ষে গোল হজমের পর থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। ৬৪ মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের বদলি হিসেবে মাঠে নেমেই আক্রমণে গতি আনেন নিকোলাস গঞ্জালেজ। পরের মিনিটেই ডান দিক থেকে ভেসে আসা লম্বা বলে হেড নিলেও ইংল্যান্ডের রক্ষণ বিপদ সামলে নেয়।

৬৯ মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে গঞ্জালেজের শক্তিশালী হেড অসাধারণ দক্ষতায় নিচু ডাইভ দিয়ে ঠেকিয়ে দেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

৭২ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। জিওভান্নি সিমিওনে, নাহুয়েল মলিনা ও লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে মাঠে নামেন রদ্রিগো দে পল, গনসালো মন্তিয়েল ও নিকোলাস ওতামেন্দি।

৭৬ মিনিটে দে পলের ক্রস থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসে। এক মিনিট পর গঞ্জালেজের আরেকটি হেড গোলবারের পাশ দিয়ে বেরিয়ে যায়, যদিও পরে অফসাইডের পতাকা ওঠে।

৮৪ মিনিটে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার শট দুর্দান্তভাবে কর্নারের বিনিময়ে রুখে দেন পিকফোর্ড। তবে পরের মিনিটেই সেই কর্নার থেকে আসে সমতার গোল। মেসির কর্নার ক্লিয়ার হলেও ফিরতি বলে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে বল জালে পাঠান এনজো ফার্নান্দেজ। ৮৫ মিনিটে সমতায় ফেরে আর্জেন্টিনা।

সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় আলবিসেলেস্তেরা। অতিরিক্ত সময়ে মেসির তৈরি করা আক্রমণ থেকে সুযোগ কাজে লাগিয়ে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

দুর্দান্ত প্রত্যাবর্তনে এখন ফাইনালের খুব কাছাকাছি দাঁড়িয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর