শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৩ ধাপ এগোল বাংলাদেশ, অবস্থান এখন ৯৭তম

ডেস্ক রিপোর্ট

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ Henley Passport Index 2026 অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। গত বছর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

 

মঙ্গলবার (২১ জুলাই) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত সূচকে এ তথ্য জানানো হয়।

 

তবে তিন ধাপ এগোলেও শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান উত্তর কোরিয়ার সমান। সূচকে উত্তর কোরিয়াও রয়েছে ৯৭তম স্থানে।

 

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বা ভিসামুক্ত সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। যদিও গত বছর বাংলাদেশের ক্ষেত্রে এ সংখ্যা ছিল ৩৭টি দেশ।

 

সূচকে বরাবরের মতো এবারও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি গন্তব্যের মধ্যে ১৮৯টিতে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

 

দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৮৮টি দেশে ভ্রমণের সুযোগ পান।

তৃতীয় স্থানে রয়েছে সুইডেন, যার পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে ভিসামুক্ত বা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

 

চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের ১১টি দেশ— বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

 

পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড। এ দেশগুলোর নাগরিকরা ১৮৫টি দেশে ভিসামুক্ত বা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

ষষ্ঠ স্থানে রয়েছে হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্য, যাদের পাসপোর্টধারীরা ১৮৪টি দেশে ভ্রমণের সুবিধা পান।

সপ্তম স্থানে থাকা অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া—এসব দেশের নাগরিকরা ১৮৩টি দেশে ভ্রমণ করতে পারেন।

 

অষ্টম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া (১৮২টি দেশ), নবম স্থানে লিচেনস্টেইন ও লিথুনিয়া (১৮১টি দেশ) এবং দশম স্থানে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র, যাদের নাগরিকরা আগাম ভিসা ছাড়া ১৮০টি দেশে ভ্রমণ করতে পারেন। অন্যদিকে, সূচকের সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।

 

হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়েছে। কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বা ভিসামুক্ত সুবিধায় কতটি দেশে প্রবেশ করতে পারেন, সেই সক্ষমতার ভিত্তিতেই পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারণ করা হয়।

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর