সিরাজগঞ্জের সলঙ্গা থানা যুবদলের অধীনে ৩টি ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
গত রবিবার সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন ও সলংগা থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন কমিটি জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসার ফেইসবুক পেজ থেকে জানানো হয়।
নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ফেসইবুকে পোস্ট করেছেন ।
৩টি ইউনিয়ন হলো, সলংগা ইউনিয়ন যুবদল, হাটিকুমরুল ইউনিয়ন যুবদল, রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদল। নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দই দীর্ঘদিন ধরে সংগঠনের রাজনীতিতে সক্রিয় এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারী লড়াকু নেতা হিসেবে পরিচিত। সলংগা ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব পেয়েছেন ফরিদুল ইসলাম ফরিদ, সাধারনসাধারন সম্পাদক তারিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসকে ফিরোজ।হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব পেয়েছেন হাটি কুমরুল ইন্ডিয়ান ছাত্র দলের সাবেক সভাপতি সলঙ্গা থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সলংগা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আমরা জুলাই যোদ্ধা সিরাজগঞ্জ জেলা শাখার আহব্বায়ক, মেহেদি হাসান আমজাদ, সাধারণ সম্পাদক হয়েছেন হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সলঙ্গা থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন আনিসুর রহমান।
রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব পেয়েছেন আব্দুল মালেক শেখ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। মামলা হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন বহুবার। দলের নেতাকর্মীদের প্রত্যাশা,তাদের নেতৃত্বে হাটিকুমরুল,সলংগা ও রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে নতুন কমিটি অনুমোদনকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।









