৩৫ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি:

দিনাজপুরের কাহারোল উপজেলায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার সহ মাইকেল রায় (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি ও পুলিশের একটি যৌথ টহল দল দিনাজপুরের কাহারোল থানার সৈয়দপুর পানুয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সৈয়দপুর পানুয়াপাড়া গ্রামের মৃত জতিন্দ্রনাথের ছেলে শ্রী মাইকেল রায়কে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩৫ কেজি ওজনের, ৩০ ইঞ্চি দৈর্ঘ্য এবং ১৫ ইঞ্চি প্রস্থের একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।
এ সময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ডও জব্দ করা হয়। উদ্ধার হওয়া মূর্তি ও জব্দকৃত আলামতের মোট আনুমানিক মূল্য ৩৫ লাখ ১ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে দিনাজপুরের কাহারোল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত বিজিবিকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর