শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

ডেস্ক রিপোর্ট

সরকারি দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আগামী শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বৈঠকে অংশ নিতে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়নি।

তবে বিএনপির নির্ভরযোগ্য দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, রাষ্ট্রপতি ইস্যুসহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। দলীয় সিদ্ধান্ত ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর