‘সব ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত’— ইসরাইলি সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

যেকোনো ফ্রন্টে সামরিক অভিযান অব্যাহত রাখতে ইসরাইলি সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। দক্ষিণ লেবাননে ইসরাইলের দখলে থাকা এলাকা পরিদর্শনের সময় সেনা কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

আল-জাজিরা জানিয়েছে, ইয়াল জামির বলেন, বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাত বা সামরিক অভিযান এখনো শেষ হয়নি। তাই যেকোনো পরিস্থিতিতে অভিযান চালিয়ে যেতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, পরিস্থিতির যেকোনো পরিবর্তন এবং সম্ভাব্য বিস্তৃত সংঘাত মোকাবিলায় ইসরাইলি বাহিনী প্রস্তুত রয়েছে।

ইসরাইলি সেনাপ্রধান আরও জানান, প্রয়োজন হলে লেবানন সীমান্তে সেনাবাহিনী আরও গভীরে প্রবেশ করবে এবং নতুন নতুন এলাকায় অভিযান পরিচালনা করবে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি বাহিনী এখনো দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং ইসরাইলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা চলার মধ্যেও ইসরাইল পর্যায়ক্রমে হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর