ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকে পরিণতি হবে ভয়াবহ

ডেস্ক রিপোর্ট

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) হুশিয়ারি দিয়ে বলেছে যে, যুক্তরাষ্ট্রকে সহায়তা প্রদানকারী বন্ধু দেশগুলো নিজেরা না শুধরালে তাদের পরিণতি হবে ভয়াবহ। 

বিপ্লবী গার্ডের এক বিজ্ঞপ্তির বরাতে বৃহস্পতিবার (৩০ জুলাই) মিডল ইস্ট আই জানায়- আক্রমণকারী শক্তিকে সাহায্য করার যে কোনো চেষ্টার ফল  হবে ভয়াবহ।

কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালি হরমুজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করে আইআরজিসি জানিয়েছে, ‘হরমুজ প্রণালি আমাদের ভূখণ্ড এবং আইআরজিসি নৌবাহিনীর নাবিকদের এতে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগতকে এখানে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।’

 

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর