এজলাসে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ডেস্ক রিপোর্ট

গোপালগঞ্জে আদালতে এজলাস চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া পেপারওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফেটে গেছে। আজ বুধবার গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ ঘটনাটি ঘটে। এ সময় ওই আইনজীবী মারাত্মকভাবে আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আহত আইনজীবী হলেন সাবিহা সুলতানা। 

জানা গেছে, গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়ার আদালত চলাকালীন সময়ে আদালতকক্ষের পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবী কথা বলছিলেন। এ সময় বিচারক একটি কাঁচের পেপারওয়েট আইনজীবীদের লক্ষ্য করে ছুড়ে মারেন বলে অভিযোগ ওঠে। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত লাগে এবং তার মাথা ফেটে যায়। তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত নারী আইনজীবী। 

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে বিচারকের এমন আচরণকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম ও ক্ষোভ ও নিন্দা জানিয়ে ঘটনার তদন্ত এবং বিচার দাবি করেন।

এ বিষয়ে বিচারক মো. সুজন মিয়ার সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরএম/কান্ট্রিবিডি 

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted