এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। এবার এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

বাংলাদেশ টাইগার্স দলে সাকিবের সঙ্গে রয়েছেন দেশের সাবেক ও অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অলক কাপালি, তুষার ইমরান, মেহেদী মারুফ, আরিফুল হক, শফিউল ইসলাম ও মুক্তার আলী।

এবারের এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্স ছাড়াও অংশ নিচ্ছে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্স। গত ৩০ জুলাই জাম্বিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।

বর্তমানে সাকিব শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলছেন। ইতোমধ্যে তার দল প্লে-অফ নিশ্চিত করেছে। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে জাফনা কিংস। দলটি ফাইনালে উঠতে পারলে ৮ আগস্ট শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে।

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার সরকার, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল এবং সাদেকুর রহমান।

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর