ফুলপুরে গাঁজাসহ যুবক গ্রেফতার

মো. আব্দুল মান্নান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ রাব্বি ওরফে অলি (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি দল উপজেলার পয়ারী ইউনিয়নের দ্বিতীয় খণ্ড এলাকায় হারুন অর রশিদের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় রাব্বি ওরফে অলিকে আটক করা হয়। তিনি উপজেলার ধলী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির প্যাঁচে রাখা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার টাকা।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, গ্রেফতারকৃত রাব্বি ওরফে অলির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

জেএইচএম/কান্ট্রিবিডি 

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর