কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফরিদ হোসেন (৩০) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে রেলপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ফরিদ হোসেন কালীগঞ্জ শহরের কণ্ঠকর্মী আকবর হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন ফরিদ। এতে তিনি প্রাণে বেঁচে গেলেও তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহাজান আলী জানান, খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমাইয়া শারমিন সুমি বলেন, দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted