রাজশাহীতে বালিবাহী ট্রাকের নিচে পড়ে নিহত ২, আহত ১

ডেস্ক রিপোর্ট

রাজশাহীর মোহনপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বালিবাহী ট্রাকের নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কেশরহাট পৌর এলাকার সাকেয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে কাইযুম ইসলাম রাতুল (১৮) এবং সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন (২২)। আহত স্বাধীন (২২) নিহত রাতুলের বড় ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বালিবাহী ট্রাকের নিচে পড়ে যান। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই রাতুল ও লিমনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহত স্বাধীনকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে পুলিশ। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর