কক্সবাজারে পাহাড়ধসে প্রাণহানি: দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি এবি পার্টির

ডেস্ক রিপোর্ট

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ জন এবং কক্সবাজার শহরে আরও একজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে কক্সবাজারসহ দেশের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটি।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃদ্বয় বলেন, প্রতি বর্ষা মৌসুমেই পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা উদ্বেগজনক। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা ও আশ্রয়শিবিরে বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এবি পার্টি আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ, নিরাপদ আশ্রয় এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে আগাম সতর্কতা জোরদার, নিরাপদ স্থানে লোকজনকে স্থানান্তর এবং টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে দলটি।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর