খামেনির জানাজায় তিন ছেলের উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে তার তিন ছেলে—মাসউদ, মেইসাম ও মোস্তফা খামেনি অংশ নিয়েছেন। তবে তার ঘোষিত উত্তরসূরি মোজতবা খামেনি নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জানাজার নামাজে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার আহমাদ ভাহিদিও উপস্থিত ছিলেন।

ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি থাকায় মোজতবা খামেনিকে জনসমক্ষে আনা হয়নি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি।

তবে জনসমক্ষে অনুপস্থিত থাকলেও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মোজতবা খামেনির নামে একাধিক লিখিত বার্তা প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এসব বার্তার মাধ্যমে দেশ পরিচালনা-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত ও অবস্থান তুলে ধরা হয়েছে বলে দাবি করেছে তেহরান।

সূত্র: আল-জাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর