গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৪০, হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৮০

ডেস্ক রিপোর্ট

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮০ জনে।

শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪০ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছেন ৬৮৫ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে। ফলে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০ জনে।

এছাড়া চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৪ হাজার ২৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ সময়ে মোট ৯৮ হাজার ৬০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৫ হাজার ৩১ জন হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর