বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে সরকার : হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান সরকার বিদ্যুৎ নিশ্চিত করতে ব্যর্থ হয়ে গ্রামাঞ্চলের মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেন তুলে দিয়েছে।

রোববার (১৯ জুলাই) রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এনসিপির পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার পর ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও পরে তা কমানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকারের আমলে লোডশেডিং এমন পর্যায়ে পৌঁছেছে যে গ্রামগঞ্জে বিদ্যুৎ এখন মাঝেমধ্যে আসে, অধিকাংশ সময়ই থাকে না। ফলে মানুষ বাধ্য হয়ে বিদ্যুতের বিকল্প হিসেবে মোমবাতি ও হারিকেন ব্যবহার করছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। চাকরিজীবীদের বেতন বাড়ানোর আলোচনা শুরু হওয়ার পর থেকেই নিত্যপণ্যের দাম আরও বেড়ে গেছে, যা সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মনোনীত সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর