বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম ৩৪ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। সবকিছু ঠিক থাকলে সোমবার (২০ জুলাই) স্থানীয় সময় রাত ১ এএম টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী লড়াই। বিশ্বকাপের এই মহারণকে ঘিরে টিকিটের দামও পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। একটি টিকিটের সর্বোচ্চ মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৬৫ হাজার টাকা পর্যন্ত উঠেছে।

বিভিন্ন আন্তর্জাতিক টিকিট বিক্রয় প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ফাইনালের সবচেয়ে কম দামের টিকিটও বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা। আর গড় টিকিটের মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৬ লাখ টাকা, যা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত যেকোনো ফুটবল ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ বলে জানা গেছে।

তবে এর আগেও একটি ম্যাচে টিকিটের দাম আরও বেশি ছিল। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা পর্যন্ত উঠেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট ছিল ২০২৪ সালের সুপার বোল, যেখানে সান ফ্রান্সিসকো ৪৯য়ার্স ও কানসাস সিটি চিফসের ম্যাচের গড় টিকিটের মূল্য ছিল প্রায় ৯ লাখ টাকা। সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে এবারের বিশ্বকাপ ফাইনাল।

ফাইনালকে ঘিরে আলোচনায় রয়েছে দুই প্রজন্মের দুই তারকা—আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। ৩৯ বছর বয়সী মেসি ও ১৯ বছর বয়সী ইয়ামাল—দুজনই এবার বিশ্বকাপ চলাকালেই নিজেদের জন্মদিন উদযাপন করেছেন।

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে প্রশ্নের জবাবে মেসি বলেন, “২০০৭ সালে ও যখন শিশু ছিল, তখন ওর সঙ্গে আমার কয়েকটি ছবি রয়েছে। এখন আমরা দুজনই বিশ্বকাপের ফাইনালে খেলছি। বিষয়টি সত্যিই অবিশ্বাস্য।”

স্পেনের এই তরুণ তারকার ভূয়সী প্রশংসা করে মেসি বলেন, “ইয়ামাল এখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তার সামনে দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে। ওর জন্য আমার শুভকামনা থাকবে। ওর সাফল্য বার্সেলোনারও সাফল্য। তবে ফাইনালে আমরা চেষ্টা করব, যেন ও এবং স্পেন তাদের সেরা খেলাটা খেলতে না পারে। আমাদেরও জয়ের জন্য কিছু পরিকল্পনা ও অস্ত্র রয়েছে।”

বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে দুই দলের লড়াইয়ের পাশাপাশি কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর থাকবে ইতিহাস গড়ার এই ম্যাচে, যেখানে মাঠের উত্তেজনার পাশাপাশি আলোচনায় রয়েছে রেকর্ড গড়া টিকিটের দামও।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর