২০২৬ বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন চরমে। রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বহুল প্রতীক্ষিত এই ম্যাচের উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাষ্ট্রীয় পর্যায়েও। স্পেনের রাজপরিবারও মাঠে উপস্থিত থেকে জাতীয় দলকে উৎসাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
স্পেনের রাজপ্রাসাদ জানিয়েছে, ফাইনাল ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করবেন রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া
এর আগে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও রাজপরিবারের সদস্যদের জাতীয় দলের পাশে দাঁড়াতে দেখা গেছে। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে স্পেনের ম্যাচেও উপস্থিত ছিলেন রাজা ফিলিপ।









