সিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন, যুক্ত হলো গ্রামীণফোনসহ ৪ কোম্পানি

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ সূচক পুনর্গঠন করা হয়েছে। নতুন করে চারটি কোম্পানিকে সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বাদ দেওয়া হয়েছে আগের চারটি কোম্পানিকে। আগামী ৩০ জুলাই থেকে এ পরিবর্তন কার্যকর হবে।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে সিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত হয়েছে গ্রামীণফোন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।

অন্যদিকে সূচক থেকে বাদ পড়েছে ক্রাউন সিমেন্ট পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি, স্কয়ার টেক্সটাইলস পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসি।

সিএসই জানিয়েছে, বর্তমান সিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর বাজার মূলধন তালিকাভুক্ত সব কোম্পানির মোট বাজার মূলধনের প্রায় ৪৪ দশমিক ৬৯ শতাংশ। এছাড়া ফ্রি-ফ্লোট বাজার মূলধনের ভিত্তিতে এ সূচকের কোম্পানিগুলোর অংশীদারিত্ব প্রায় ৪৩ দশমিক ১৩ শতাংশ।

নতুন সমন্বয়ের পর সিএসই-৩০ সূচকে থাকা উল্লেখযোগ্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম), বাংলাদেশ সাবমেরিন কেবলস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সিটি ব্যাংক, ডিবিএইচ ফাইন্যান্স, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন হাউজিং, আইডিএলসি ফাইন্যান্স, আইটি কনসালট্যান্টস, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, একমি ল্যাবরেটরিজ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পাশাপাশি নতুন যুক্ত হওয়া গ্রামীণফোন, যমুনা ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ ও প্যারামাউন্ট টেক্সটাইল।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর