দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন; হতাহতের খবর নেই

৬ ইউনিটের চেষ্টায় মিরপুরের সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মিরপুর-৬ নম্বরে সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সোমবার (৬ জুলাই) রাত ১০টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

এর আগে সোমবার রাত ৮টা ২ মিনিটে মিরপুর-৬ নম্বরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে রাত ৮টা ১৪ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর