ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট

জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সংগঠনটির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী। সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল। বক্তৃতা করেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সহ-সভাপতি নাঈম উদ্দিন, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়।
সালমান সিদ্দিকী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সুপারিশ অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোতে জাতীয় বাজেটের অন্তত ২৫ শতাংশ বা জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা উচিত। কিন্তু বাংলাদেশে শিক্ষা খাতে বরাদ্দ এখনও সেই মানদ-ের অনেক নিচে। তিনি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান তিনি।

সমাবেশ থেকে নেতারা প্রস্তাবিত মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলেরও আহ্বান জানান।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর