যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছাবার্তায় তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (৪ জুলাই) পাঠানো শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমরা বিশ্বাস করি, আপনার বাস্তববাদী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী কয়েক দশকে আরও এগিয়ে যাবে।”

বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জনগণকে স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এই ঐতিহাসিক মাইলফলক শুধু দেশটির জন্য নয়, বরং বিশ্বের মানুষের জন্যও অনুপ্রেরণার উৎস। ‘আমেরিকা ২৫০’ উদযাপনের মাধ্যমে দেশটির স্বাধীনতার চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, ঐতিহ্য, ত্যাগ এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের অবদান নতুনভাবে তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, গত পাঁচ দশকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রার গুরুত্বপূর্ণ বন্ধু ও সহযোগী।”

শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দুই দেশের সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও গভীর ও কার্যকর করতে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।

শুভেচ্ছাবার্তার শেষাংশে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।

 

সূত্র: বাসস

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর