বাকৃবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন স্থগিত

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তবে অনুষদভিত্তিক ও আবাসিক হলগুলোর ওরিয়েন্টেশন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ জুলাই সকাল ৯টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান। অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষদীয় ও আবাসিক হলসমূহের ওরিয়েন্টেশন অনুষ্ঠান পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। এছাড়া ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বর্ষের সকল ক্লাস ও পরীক্ষাও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর