২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, হামের থাবায় মৃতের সংখ্যা ৭৩৮

ডেস্ক রিপোর্ট

সারাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন।

 

রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৫ শিশু। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে এ পর্যন্ত মোট ৭৩৮ শিশুর মৃত্যু হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০৬ শিশু এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯২৫ জন। এ সময়ে নতুন করে ৮৭৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯০৪ শিশু।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন। নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৬৩২ জন। এদের মধ্যে মোট ৮৮ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ইতোমধ্যে ৮৫ হাজার ১২২ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

 

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর