বিশ্বকাপ সেমিফাইনালে ইতিহাস গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। মাঠে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপ ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৩৯ বছর ২১ দিন বয়সে মাঠে নেমে বিশ্বকাপের সেমিফাইনালে অংশ নেওয়া ইতিহাসের সবচেয়ে বয়স্ক আউটফিল্ড (নন-গোলরক্ষক) খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন মেসি।

এদিন আর্জেন্টিনার জার্সিতে এটি মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের ৩৩তম ম্যাচ। একই সঙ্গে খেলছেন ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল।

পরিসংখ্যান বলছে, এর আগে খেলা দুটি বিশ্বকাপ সেমিফাইনালে মেসির পারফরম্যান্স ছিল দারুণ। সেই দুই ম্যাচে তিনি একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন। আর দুইবারই তার নেতৃত্বে আর্জেন্টিনা জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল।

বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত মেসি এবারও আর্জেন্টিনাকে আরেকটি ফাইনালে তোলার লক্ষ্যে মাঠে নেমেছেন। ইংল্যান্ডের বিপক্ষে তার অভিজ্ঞতা ও নেতৃত্বের দিকেই তাকিয়ে রয়েছে কোটি কোটি আর্জেন্টাইন সমর্থক।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর