ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলায় জমিতে হাল চাষ করার সময় বজ্রপাতে ফজলু (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 
সোমবার (২০ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফজলু কাচনা হরিন্দা গ্রামের বাসিন্দা মহশিন আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের বাড়ির পাশের কৃষিজমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন ফজলু। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কাজের মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় দেখতে পান।
এতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী বলেন, কাচনা হরিন্দা গ্রামে জমি চাষ করার সময় বজ্রপাতে ফজলু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর