যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, একদিকে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে যুদ্ধ বন্ধের কথা বলছে। তবে তেহরান এখন ওয়াশিংটনের এই কৌশল পুরোপুরি বুঝে ফেলেছে বলে দাবি করেছেন তিনি।

আল জাজিরার খবরে বলা হয়, সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, “আমেরিকানরা প্রতিনিয়ত এই অঞ্চলে নতুন সামরিক সরঞ্জাম নিয়ে আসছে, আবার দাবি করছে তারা যুদ্ধ থামাতে চায়।”

তিনি আরও বলেন, “তারা মনে করছে আমাদের গোয়েন্দা সক্ষমতা তাদের বুদ্ধিমত্তার মতোই সীমিত। কিন্তু ইরান এখন আমেরিকার এই ধরনের কৌশল ও চাল পুরোপুরি বুঝে ফেলার পর্যায়ে পৌঁছে গেছে।”

গালিবাফের মতে, শুধু কথায় নয়, বাস্তব কর্মকাণ্ডেই শান্তির প্রমাণ থাকতে হবে। শান্তির দাবি ও কার্যক্রমের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে; পরস্পরবিরোধী অবস্থান গ্রহণ করা গ্রহণযোগ্য নয়।

সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি ও সমঝোতা নিয়ে আলোচনা চললেও উভয় দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

এ প্রেক্ষাপটে গালিবাফের সর্বশেষ মন্তব্যকে ওয়াশিংটনের প্রতি তেহরানের কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা।

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর