বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই

স্পোর্টস ডেস্ক

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার ও এসি মিলানের সাবেক অধিনায়ক ফ্রাঙ্কো বারেসি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সেন্টার-ব্যাক হিসেবে বিবেচিত এই কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ফুটবল অঙ্গনে।

পুরো পেশাদার ক্যারিয়ার তিনি কাটিয়েছেন ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানে। ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে লাল-কালো জার্সিতে খেলেছেন বারেসি। এর মধ্যে ১৫ মৌসুম তিনি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। ইতালি জাতীয় দলের হয়েও তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। জাতীয় দলের হয়ে খেলেছেন ৮১টি ম্যাচ।

আশি ও নব্বইয়ের দশকে এসি মিলানের সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন বারেসি। তার নেতৃত্ব ও দুর্দান্ত রক্ষণভাগের নৈপুণ্যে ক্লাবটি জিতেছে তিনটি ইউরোপিয়ান কাপ, যা বর্তমানে উয়েফা চ্যাম্পিয়নস লিগ নামে পরিচিত। পাশাপাশি তিনি ছয়বার ইতালির শীর্ষ ফুটবল লিগ সেরি ‘আ’ শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেন।

জাতীয় দলের হয়ে ১৯৮২ সালের ফুটবল বিশ্বকাপজয়ী ইতালি দলের সদস্যও ছিলেন এই কিংবদন্তি ডিফেন্ডার। দেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।

শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে এসি মিলান গভীর শোক প্রকাশ করে জানায়, ফ্রাঙ্কো বারেসির মৃত্যুতে পুরো ক্লাব পরিবার মর্মাহত। তার আদর্শ, নেতৃত্ব ও অবদান ক্লাবের ইতিহাস ও সংস্কৃতিতে চিরকাল অমলিন হয়ে থাকবে। তার আইকনিক ৬ নম্বর জার্সির মতোই তিনি মিলান পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন।

ক্লাবটি আরও জানায়, বারেসির বিদায়ে শুধু এসি মিলান নয়, বিশ্বের কোটি কোটি সমর্থকও নিজেদের পরিবারের একজন সদস্যকে হারানোর বেদনা অনুভব করছেন।

ফ্রাঙ্কো বারেসির মৃত্যুতে বিশ্ব ফুটবল হারাল এক অনন্য কিংবদন্তিকে, যার অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে।

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর