নালিতাবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম। তিনি স্বাগত বক্তব্যে শিশুর সুস্থ বিকাশে মাতৃদুগ্ধের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, প্রেসক্লাব নালিতাবাড়ীর সদস্য সচিব মো. সাইফুল ইসলাম এবং বেস্ট অব নালিতাবাড়ীর সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির।

এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ূন আহমেদ নুর বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মাতৃদুগ্ধের উপকারিতা, শিশুর পুষ্টি নিশ্চিতকরণ এবং মায়েদের সচেতনতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। পাশাপাশি কর্মজীবী মায়েদের সুবিধার্থে ডে-কেয়ার সেন্টার ও ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ব্র্যাকের প্রতিনিধি মো. ইদ্রিস আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মোহাম্মদ তানভীর ইবনে কাদের (হিমেল)।

 

জেএইচএম/কান্ট্রিবিডি 

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর